1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত কিছু ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার হবে জবাবদিহিমূলক। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ রাখাই হবে প্রধান অগ্রাধিকার।

তিনি জানান, দুর্নীতি দমনে বিএনপি সরকার সর্বোচ্চ কঠোর হবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস— এ কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন।

ভাষণের শেষে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।’ নির্বাচিত এমপিরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা— তা নিজে তদারকি করবেন বলেও জানান তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!