1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি বলেন, আইসিসি সংশ্লিষ্ট সব বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং সব বিকল্প খোলা রেখে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এ পুরো সময় পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার অবস্থান নেয়।

পিসিবি চেয়ারম্যান জানান, পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছে এবং বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!