1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা: ‘অত্যন্ত সংকটজনক’—বিএনপি নেতাদের ব্রিফিং

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। রোববার (৩০ নভেম্বর) রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে আহমেদ আজম খান বলেন,
“গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি লড়াই করছেন। এখনো বলার মতো স্থিতিশীল কোনো অবস্থায় আসেননি। পুরো জাতির কাছে দোয়া ছাড়া কিছু বলার নেই।”

তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে আছেন।
“সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন—আপনি যাই বলুন। আমি শুধু এটুকুই বলব—ম্যাডাম অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছেন।”

চিকিৎসায় যুক্ত আছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এখন চীনের চিকিৎসকেরাও। তারা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।

প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার লিভারজনিত গুরুতর সমস্যা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা দেখা দিয়েছে।
২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে।

বিএনপির মহাসচিব আগেই জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার মতো অবস্থায়ও তিনি নেই।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!