1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সংস্থাটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় তেলের দাম সমন্বয়ের এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষদিকে আবারও তেলের দাম বাড়তে পারে।

কমিশনের তথ্যমতে, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেড়ে যায়। নভেম্বরে শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের খরচ দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের খরচ ১ হাজার ৩৭ ডলার।

এ পরিস্থিতিতে কমিশন প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের নতুন মূল্য নির্ধারণের সুপারিশ করেছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!