1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সরকারের সতর্কতা উপেক্ষা করে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন অব্যাহত, আজও ‘কমপ্লিট শাটডাউন’

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সারা দেশে চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও থামছে না। তিন দফা দাবি বাস্তবায়নের চাপ বাড়াতে আন্দোলনে অনড় রয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। ফলে সারা দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘তালাবদ্ধ’ রাখার কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে যৌথ ভার্চুয়াল মিটিং শেষে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন–স্কেল নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন পেরিয়ে গেলেও কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। এ কারণে লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি চালু রয়েছে।

২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারির ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। জানানো হয়, তিন দফা দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে।

তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে, সরকারের ঘোষণামতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!