1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। দুপুর দেড়টার দিকে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি বনরূপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী এলাকার পেট্রোল পাম্প চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ হাদির স্মরণে এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন অকুতোভয় বিপ্লবী। তার সাহসী ভূমিকা জুলাই বিপ্লবকে আরও বেগবান করেছিল। এমন একজন যোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা শুধু ব্যক্তিগত অপরাধ নয়; এটি দেশের ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে রাঙামাটিসহ সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকাজুড়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সংহতি লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!