1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

লকডাউনে চলবে গণপরিবহন, শ্রমিকদের সতর্ক থাকার নির্দেশ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের সময়ও দেশের সড়কে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি বলেন, “অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে কোথাও যেন কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিক ও প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে প্রতিটি বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশও দেওয়া হয়েছে।”

জোবায়ের মাসুদ আরও জানান, ১০ নভেম্বর দিনগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাসের এক শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন এবং আরও দুই শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। তারা রাতভর এবং বৃহস্পতিবারও টার্মিনাল পাহারা দেবেন বলে জানান তিনি।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের লকডাউনে গণপরিবহন চলবে কি না, তা নিয়ে যাত্রীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। আগারগাঁও থেকে বাড্ডা লিংক রোডগামী আলিফ পরিবহনের এক যাত্রী জাহিদুল ইসলাম বলেন, “গত দুই দিনে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মানুষ আতঙ্কে রয়েছে। আজ সড়কে যানবাহনও কম। আগামীকাল বাস চলবে কি না বা কোনো অঘটন ঘটলে বাসে অগ্নিনির্বাপক যন্ত্র আছে কি না, তা নিশ্চিত নই।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!