1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা রকিব হাসান আর নেই

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর জনক, লেখক রকিব হাসান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার জানান, “রকিব হাসান আমাদের হাসপাতালে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতেন। আজও এসেছিলেন, কিন্তু ডায়ালাইসিস শুরুর কিছু আগে তিনি মারা যান।”

রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে ফেনীতে, সেখানেই শেষ করেন স্কুলজীবন। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষে কিছুদিন চাকরিতে যুক্ত থাকলেও অফিসের বাঁধাধরা জীবন তার ভালো লাগেনি। শেষ পর্যন্ত লেখালেখাকেই বেছে নেন জীবনের পথ হিসেবে।

তার লেখকজীবনের সূচনা সেবা প্রকাশনী থেকে। শুরুতে বিশ্বখ্যাত ক্লাসিক বই অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। পরে টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজাসহ প্রায় চার শতাধিক বই রচনা করেন।

তবে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন ‘তিন গোয়েন্দা’ সিরিজের মাধ্যমে, যা বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর শৈশব ও কৈশোরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!