1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজান মাস

ইসলামিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার প্রস্তুতি নেবেন।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতেই শুরু হচ্ছে তারাবিহ নামাজ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। দেশের কিছু এলাকায় সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা পালন করা হয়েছে।

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে বলা হয়েছে: “হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।”

রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। রমজানের শেষ দশদিন ইতেকাফ করা সুন্নত। এ সময়ের একটি রাত ‘লাইলাতুল কদর’ হিসেবে মহিমান্বিত, যা শেষ দশকের যেকোনো বেজোড় রাতে অনুসন্ধানের কথা হাদিসে উল্লেখ রয়েছে।

নতুন চাঁদ দেখলে রাসুল (সা.) যে দোয়া পড়তেন তা হলো:
“আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল-য়ুমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।”
অর্থ: হে আল্লাহ! বরকত ও ঈমান, নিরাপত্তা ও ইসলামের সঙ্গে এই চাঁদকে আমাদের ওপর উদিত করুন। আমার ও তোমার রব আল্লাহ।

রমজানের চাঁদ দেখার এ দোয়া শুধু এ মাসের জন্য নয়; প্রতি মাসের নতুন চাঁদ দেখার সময়ই পড়া যায়।

More News Of This Category
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। জহির উদ্দিন আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!