1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নির্বাচন সামনে রেখে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাময়িক বিধিনিষেধ

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিধিনিষেধ ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

এ সময় বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্চেন্ট পেমেন্ট এবং বিভিন্ন সেবার বিল পরিশোধ বিদ্যমান নিয়ম অনুযায়ী চালু থাকবে।

এই সময় লেনদেন ব্যতীত এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবাও সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি এমএফএসের মাধ্যমে কোনো আর্থিক অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠন করতে হবে। একই সঙ্গে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।

এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবায় আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনে এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!