1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতি, ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানা থেকে ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান। এর আগে, সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলের প্রধান বা সরদার হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ‘ডেলিকেট গার্মেন্টস’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে জোরপূর্বক ২৫ লাখ টাকা লুট করে ডাকাতরা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় মামলা দায়ের করে। পরে ছায়া তদন্তে নামে জেলা ডিবি পুলিশ।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, একটি ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, “গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।” তিনি আরও বলেন, ডাকাতি হওয়া বাকি ২০ লাখ টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা ও বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!