1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

একই মঞ্চে নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুন

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রক সংগীতপ্রেমীদের জন্য সুখবর! বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুন-এর ভোকালিস্ট আলি আজমত এবার একই মঞ্চে গানে গানে মাতাবেন দর্শকদের।

‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টঙ্গী মহাসড়কের ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। রক ও সুফি সংগীতের মেলবন্ধনে দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী এক অভিজ্ঞতা পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

আলি আজমত নিজের ফেসবুক পেজে ঢাকায় আসার খবরটি নিশ্চিত করেছেন। ১৯৯৭ সালে প্রকাশিত জুনুন ব্যান্ডের অ্যালবাম ‘আজাদি’–র জনপ্রিয় গান ‘সাইয়োনি’ তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি। পরবর্তী সময়ে ‘গরজ বারাস’, ‘ইয়ে জিসম হ্যায় তো কেয়া’ ও *‘মাওলা’*সহ বহু গান ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।

কনসার্টের টিকিট বিক্রি চলছে ২ অক্টোবর থেকে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। আয়োজনে সহযোগিতা করছে স্টেট মিডিয়া

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!