1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে। এতে ক্যাম্পজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাতের পর স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট ইউনিটগুলো তৎপর রয়েছে। এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ জানান, ‘বি-ব্লকের একটি ঘরে কীভাবে আগুন লেগেছে জানি না। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসি।’

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং একজন নিহত হন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!