1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

যাদুকাটা নদীতে নির্বিঘ্নে কাজের দাবিতে বালি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে শ্রমিকদের নির্বিঘ্নে কাজের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বালি শ্রমিকরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে যাদুকাটা নদীর তীরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো বালি ও বারকি শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আদালতের অনুমতিতে সনাতন পদ্ধতিতে বালি উত্তোলন শুরু হলেও একটি প্রভাবশালী মহল মব কায়দায় পার কেটে বালু লুট করছে। অপরদিকে, প্রশাসন নিরীহ শ্রমিকদের হয়রানি করছে এবং অভিযানের নামে অনেক শ্রমিককে অযৌক্তিকভাবে আটক করে সাজা দিচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, যাদুকাটা নদীর ওপর নির্ভর করে অর্ধ লক্ষাধিক শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু একটি চক্র নদী বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের নির্বিঘ্নে কাজের সুযোগ দিতে প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন যাদুকাটা নদী তীরে বালি শ্রমিক সমিতির সভাপতি রমজান মিয়া, সহসভাপতি শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম, আতিকুল ইসলাম ও মাসুক মিয়া।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!