1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

রমজানজুড়ে বন্ধ থাকবে স্কুল

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্ত জানায়। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ থাকবে।

আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করে রমজানের শুরু থেকেই ছুটি কার্যকরের সিদ্ধান্ত নেয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করেছে। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও রমজানজুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন।

তিনি বলেন, সংশোধিত ছুটির তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কলেজ ও মাদ্রাসা রমজানে আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

More News Of This Category

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। জহির উদ্দিন আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!