ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম কালো ও হলুদ রঙের তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন সবাইকে। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জমিতে মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন তিনি। প্রতিদিন তরমুজের স্বাদ ও দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন।
৩৩ শতক জমিতে ৮০ হাজার টাকা খরচ করে ১২০০ গাছের চারা রোপণ করেন সাইফুল ইসলাম। দুর্যোগে ৪০০ গাছ নষ্ট হলেও অবশিষ্ট ৮০০ গাছে এক হাজারের বেশি তরমুজ এসেছে। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন এবং আরও কয়েক লাখ টাকার তরমুজ বিক্রি হবে।
স্থানীয়রা জানিয়েছেন, ফল আসর শুরু হওয়ার পর থেকে প্রতিদিন শতাধিক মানুষ আগ্রহ নিয়ে ক্ষেত দেখতে আসছেন। কৃষি অফিসের সহায়তায় বীজ, সার ও মালচিং পদ্ধতি ব্যবহার করে কীটনাশকমুক্ত তরমুজ উৎপাদন করা হয়েছে। ঠাকুরগাঁও সদর কৃষি অফিসার নাসিরুল আলম জানান, আগামীতে বৃহৎ আকারে এই ধরনের তরমুজ চাষাবাদের পরিকল্পনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়