1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম মুক্তি পেলেন ইসরায়েলি কারাগার থেকে

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে।

শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে শহিদুল আলমের মুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে সকালেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় আনার চেষ্টা চলছে। তবে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি।

শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযাত্রায় অংশ নিয়েছিলেন।

এ যাত্রায় মোট ৯টি নৌযান ছিল, যেগুলিতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। গত বুধবার নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা সব অধিকারকর্মী ও নাবিককে আটক করেছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!