1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সহকারী শিক্ষকেরা দশম গ্রেড বেতনের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হলো:
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা

অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফলাফল না পাওয়া নিয়ে তারা এবার রাজপথে সমাধান আদায়ের ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি, যেখানে কর্মরত শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার

গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছিল। তবে এ পদক্ষেপে সহকারী শিক্ষকরা সন্তুষ্ট নন

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!