1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতার স্লোগান বিতর্ক

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বিভিন্ন স্লোগান দেন। এই ঘটনায় ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

জানা গেছে, দরগা মসজিদে তারাবির নামাজের পর কিছু কর্মীকে সঙ্গে নিয়ে সারজিস আলম মাজার প্রাঙ্গণে স্লোগান দেন। উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

স্লোগানে তিনি বলেন, “ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ, নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা, আজাদি না গোলামি, আজাদি-আজাদি, দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম, জনতা না একতা, জনতা-জনতা, দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত, সিলেট-সিলেট।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!