নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব সম্প্রচারমাধ্যমকে ভাষণটি একযোগে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়