1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সেন্টমার্টিন–টেকনাফ রুটে স্পিডবোট দুর্ঘটনা: মা–মেয়ের মৃত্যু, আহত ৬

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরে একটি স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশু মেয়ে মাহিমা আক্তার।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মা–মেয়েকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন বাকি ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় দুই যাত্রী মারা গেছেন, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিহতদের স্বজনরা জানান, মরিয়ম ও তার মেয়ে চিকিৎসার উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।

এদিকে অন্যদিকে সোমবার সকাল থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে তিনটি জাহাজে মোট ১১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন। আগামী দুই মাস, অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের রাত্রিযাপনের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!