1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বরিশালে বাসশ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সংঘর্ষ শুরু হয়, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। শ্রমিকরা দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়েছে। রাত ৯টার দিকে ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুলাদী থেকে বরিশাল আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনা জানাজানি হলে বিএম কলেজের শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হন। এরপর শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে বাস ভাঙচুর ও সড়কে আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, হাফ ভাড়া তাদের অধিকার। একজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার খবর পেয়ে তারা স্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ জানাতে গেলে শ্রমিকদের হামলার মুখে পড়েন। এতে ২০–২৫ জন শিক্ষার্থী আহত হন।

অপরদিকে, পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরাই স্ট্যান্ডে এসে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেছেন এবং সেখানে থাকা ১৫–২০ জন শ্রমিককে মারধর করে আহত করেছেন।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পরে জানানো হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!