1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

২২ বছর পর খুলনায় তারেক রহমান, সর্ববৃহৎ জনসমাবেশের প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি, খুলনা
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে খুলনায় আসছেন। দীর্ঘ ২২ বছর পর খুলনায় তাঁর আগমন ঘিরে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় পৌঁছে তিনি দুপুর ১২টায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। এরপর বেলা ১টায় খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন। বিকেল ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

এবারই প্রথম নির্বাচনি প্রচারণায় হেলিকপ্টার ব্যবহার করছেন তারেক রহমান। এর আগে ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচার শুরু করে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২২টি নির্বাচনি সমাবেশ করেছেন।

খুলনার জনসভাকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েছেন আয়োজকেরা। মহানগর ও জেলা বিএনপির নেতারা জানান, ৫ থেকে ৭ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। সকাল থেকেই খুলনা ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি খুলনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুটমিলগুলো চালু ও শিল্প-বাণিজ্য পুনরুজ্জীবনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। খুলনা বিএনপির নেতারা মনে করছেন, তাঁর এই সফর সংগঠনকে নতুন করে সক্রিয় করবে এবং নির্বাচনি মাঠে বড় প্রভাব ফেলবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!