1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রমজানের আগেই ট্রাকে বিক্রি শুরু টিসিবির পণ্য

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে টিসিবি এর পণ্য বিক্রি হতে দেখা গেছে। রমজানের আগেই পণ্য হাতে পেয়ে ক্রেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে শহরের মিলন বিহার, সড়ক ও জনপদ বিভাগের কারখানা প্রাঙ্গণ, রাঙামাটি সরকারি কলেজ মাঠ, জিমনেশিয়াম মাঠ এবং নার্সিং ইনস্টিটিউট মাঠে মোট পাঁচটি স্থানে টিসিবির ডিলাররা পণ্য বিক্রি করেন।

জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চলবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পণ্য বিক্রি মনিটরিং করা হচ্ছে এবং প্রতিটি স্থানে প্রশাসনের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর এবং ২ কেজি ডাল। নির্ধারিত এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!