1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নামছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইছে হিমেল হাওয়া, মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এর আগের দিন (মঙ্গলবার) একই স্থানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রায় দুই ডিগ্রি কমেছে তাপমাত্রা।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাতেও কুয়াশা থাকতে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ছে এবং ভোরে কুয়াশা সৃষ্টি হচ্ছে। এ ধরনের আবহাওয়া সাধারণত শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে দেখা যায়, তবে এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।

স্থানীয়রা জানান, সকালবেলায় কুয়াশার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। টুনিরহাট এলাকার অটোচালক ফারুক হোসেন বলেন, “সকালে কুয়াশায় হেডলাইট জ্বালালেও সামনে রাস্তা দেখা যায় না। এখন সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না।”

মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, “সকালে জরুরি কাজে বের হয়েছি, কিন্তু ঠান্ডায় হাত অবশ হয়ে যাচ্ছে মনে হয়।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “বর্তমানে তাপমাত্রা ক্রমেই কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বরজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!