1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি নেই; দিনের তাপমাত্রা অপরিবর্তিত

আবহাওয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে গত কয়েক দিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার (৫–৬ ফেব্রুয়ারি) সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

এর আগে বুধবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!