1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

খামেনির মৃত্যুতে ইরানে অস্থায়ী তিন সদস্যবিশিষ্ট নেতৃত্ব পরিষদ গঠন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা)

অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন:

  • বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই

  • গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম

গতকাল শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরদিন রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর জানান। এরপর রোববার ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেছে।

৮৬ বছর বয়সী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার নির্দেশনায় দেশটির সামরিক, বিচারিক ও গোয়েন্দা বিভাগসহ সব শাখা পরিচালিত হত। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরান সংবিধান সংশোধন করে, যেখানে বলা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যুবরণ করলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ী নেতৃত্ব পরিষদ সরকারের দায়িত্ব পালন করবে

সূত্র: এএফপি

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!