ইরানে যতদিন প্রয়োজন ততদিন শক্তিশালী বোমা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন এবং দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাম্প বলেন, যতদিন প্রয়োজন ইরানে ভারী বোমাবর্ষণ অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) ও দেশটির পুলিশ বাহিনীকে সরকার পরিবর্তনের জন্য দেশপ্রেমিক জনগণের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, খামেনির মৃত্যুর পর ইরান একদিনেই প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সপ্তাহজুড়ে কিংবা প্রয়োজন অনুযায়ী ভারী বোমা হামলা চালানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়