1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট দশটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গুলিস্তান সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!