1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

পাংশায় মুক্তিযোদ্ধা কবরস্থানের সীমানা বেড়ায় নাশকতা, আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রাজবাড়ীর পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়া রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোরে বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, “ফজরের আযান দিতে যাওয়ার পথে আগুন দেখতে পাই। মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার ছাত্ররা এসে আগুন নিভিয়ে ফেলে।” তিনি আরও বলেন, “এটা কেউ ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দিয়েছে। এখানে বিদ্যুতের লাইন নেই এবং রাস্তারও খুব পাশে নয়—এটা পরিকল্পিত নাশকতা।”

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, “এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা কি এ ধরণের ঘটনার জন্য দেশ স্বাধীন করেছিলাম?” তিনি সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারাপুর ঈদগাহ ও গোরস্তান কমিটির সেক্রেটারি নুরুল আলম বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি যারা এ ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শক আব্দুল গণি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা কবরস্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!