1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটে নৌকাসহ ৪ প্রতীক থাকবে না: নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ চারটি প্রতীক রাখা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।”

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পর এখন পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, আর তিন দলের নিবন্ধন বাতিল হয়েছে—

  • ফ্রিডম পার্টি (কুড়াল)

  • ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি)

  • পিডিপি (বাঘ)

নিবন্ধন বাতিল হওয়া দলগুলোর প্রতীক সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, “যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের প্রতীক ইসির অধীনে আছে, তাই এসব প্রতীক পোস্টাল ব্যালটে রাখতে বাধা নেই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১৮টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ব্যালট আগেভাগে পাঠাতে হয় বলে তাতে সকল প্রতীক রাখা হবে। এ ক্ষেত্রে পোস্টাল ব্যালটে শুধুমাত্র প্রতীক থাকবে; প্রার্থীর নাম থাকবে না।

ইসি কর্মকর্তারা জানান, অ্যাপ বা ওয়েবসাইটে সংশ্লিষ্ট আসনের প্রার্থীর নাম ও তথ্য দেখে ভোটাররা নিজেদের পছন্দের প্রতীকে টিক/ক্রস চিহ্ন দেবেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!