1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এনসিপির নির্বাচনী জনসভায় নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ পরিচালনায় নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তারা বিশ্বাস করেন, তরুণ নেতৃত্ব দেশকে সঠিক পথে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, জনগণের রায়ে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখা যাবে—ইনশাআল্লাহ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!