1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

গুলশানে নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন: পাঁচজন আটক

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রাজধানীর গুলশান এলাকার নর্দ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ওই নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাটির সত্যতা যাচাই করে অভিযুক্তদের শনাক্ত করে এবং তাদের আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার নারীটি ভবঘুরে এবং ময়লা সংগ্রহ করতেন। ভোরবেলায় তিনি নর্দ্দা এলাকার একটি মাদ্রাসার খোলা কক্ষে প্রবেশ করলে কয়েকজন মাদ্রাসার ছাত্র তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করেন।

ওসি আরও জানান, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ স্বপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে। তিনি বলেন, “এ ঘটনায় কেউ অভিযোগ না দিলেও পুলিশ নিজ উদ্যোগে অভিযুক্তদের আটক করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!