1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

যশোরে অর্ধকোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

যশোরে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার সোনার বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা। আটক ব্যক্তির নাম ওসমান গনি, তিনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকানো তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম

অভিযানের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি হেডফোন এবং নগদ দুই হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!