1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শৈলকুপায় ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে, দুইজনের মরদেহ উদ্ধার

নোমান, রিপোর্টার, ঝিনাইদাহ
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক কুমার নদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি সরাসরি কুমার নদে পড়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। ভোরে প্রথমে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজনের বাড়িই পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!