1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

খুলনা জজ আদালতের বাইরে দুজন নিহত

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।
ঘটনা ঘটেছে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতরা হলেন মো. ফজলে রাব্বি (রাজন) এবং হাসিব হাওলাদার। পুলিশ জানিয়েছে, রাজনের নামে ছয়টি মামলা রয়েছে এবং হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামিনে থাকা এই দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হওয়ায় তাঁরা মাটিতে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়েছিল এবং হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। কে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কেন গুলি চালানো হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!