1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ইউএনও ফেরদৌস আরা হঠাৎ তীব্র মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফেরদৌস আরা ছিলেন বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়

চলতি বছরের ৯ জানুয়ারি ২০২৫ তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন শিক্ষক এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়

ফেরদৌস আরার মৃত্যুতে প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!