1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার ঘটনায় নৌযানে থাকা আরও একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়। সাউথকমের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

সাউথকম এক বিবৃতিতে জানায়, হামলায় দুইজন নিহত হয়েছেন এবং একজন ব্যক্তি জীবিত রয়েছেন। সংঘর্ষের পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) কার্যক্রম জোরদার করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে হামলার একটি ১০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে সাউথকম। ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌযানের কিছু অংশ অক্ষত থাকলেও এর গতি কমে যায়।

উল্লেখ্য, গত সপ্তাহেও পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে হামলায় দুইজন নিহত হওয়ার দায় স্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!