1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

স্পিকার কে—আলোচনায় মঈন খান ও আন্দালিভ পার্থ

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংসদের প্রথম অধিবেশন কবে বসবে এবং কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার।

সূত্র মতে, সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সংসদ সচিবালয় বলছে, এখনো অধিবেশনের তারিখ চূড়ান্ত হয়নি।

স্পিকার পদে আলোচনায় এগিয়ে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। আর ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন আন্দালিভ রহমান পার্থ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবিধান অনুযায়ী, সংসদের অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি প্রজ্ঞাপন জারি করে অধিবেশনের তারিখ নির্ধারণ করবেন। তবে প্রধানমন্ত্রী লিখিতভাবে যে পরামর্শ দেবেন, রাষ্ট্রপতি সাধারণত সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। সে হিসেবে আগামী ১৬ মার্চের মধ্যেই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে হবে।

বিএনপির অভ্যন্তরেও স্পিকার পদ নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুক। তবে দলীয় সূত্র বলছে, ড. আব্দুল মঈন খানের সম্ভাবনাই বেশি।

অন্যদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন আন্দালিভ রহমান পার্থ এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। এর মধ্যে আন্দালিভ রহমান পার্থকে এগিয়ে রাখা হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে আবারও ক্ষমতায় আসে বিএনপি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!