1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শেখ হাসিনার পক্ষে লড়বেন না: জেড আই খান পান্নার ঘোষণা

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

জেড আই খান পান্না বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।”
তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন।

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং তিনি সেই মামলায় তার বন্ধুর পক্ষে লড়বেন।

এ ছাড়া দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণাও দেন জেড আই খান পান্না।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!