1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

রাজধানীতে শীতের আমেজ, নেমেছে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও বইছে শীতের আমেজ। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস—যা শীতের আগমনকে আরও স্পষ্ট করেছে। শেষ রাত থেকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা ও সামান্য কুয়াশার পরশ।

আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের পুরো সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

আজ ঢাকার তাপমাত্রা

  • সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা: ১৯°C

  • সর্বনিম্ন তাপমাত্রা: ১৮.৯°C

  • বাতাসের আর্দ্রতা: ৮৮%

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬°C। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি

সূর্যোদয়–সূর্যাস্তের সময়

  • আজ সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ১২ মিনিট

  • আগামীকাল সূর্যোদয়: ভোর ৬টা ১৪ মিনিট

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!