যশোর শহরের চোরমারা দিঘীরপাড় এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রোজিনা খাতুনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পান যে রোজিনা তার বাড়িতে ইয়াবা মজুত করে রাখছেন এবং তা বিক্রি করছেন। খবরের ভিত্তিতে সকাল ১০টার দিকে তাদের একটি টিম ওই বাড়িতে অভিযান পরিচালনা করে রোজিনাকে আটক করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়