1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের উত্তর পাশে পাটোয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রহিম পাটোয়ারী (৩৮)। তিনি চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের নুর আলমের ছেলে এবং দুই পরিবারের মোট ৬ সন্তানের জনক।

পুলিশ সূত্রে জানা যায়, রহিম পাটোয়ারী ওই এলাকায় আব্দুল আলী পাটোয়ারীর বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। গাছের ওপর থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!