বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত এমপিরা বৈঠকে বসেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে একই দিন সকাল পৌনে ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির সদস্যদের শপথ পড়ানো হয়। এরপর ক্রমানুসারে অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়