1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

রাজধানীতে ককটেল হামলার ঘটনায় এক যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য। তাকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল—এই দুই ক্যাথলিক পরিচালিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ককটেল হামলায় জড়িত অন্যদের ধরতে ডিএমপি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীজুড়ে যৌথ অভিযান চালাচ্ছে। পাশাপাশি, সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জানানো হয়েছে, ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!