1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) মানবজাতির হেদায়েত, কল্যাণ ও মুক্তির জন্য সর্বশেষ নবী ও রাসুল হিসেবে পৃথিবীতে আগমন করেন। তাঁর জীবন ও কর্মের মাধ্যমে সত্য, ন্যায়, ক্ষমা, সহমর্মিতা এবং মানুষের মর্যাদার অনন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.) এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নারী, শিশু, প্রতিবেশী ও মেহনতি মানুষের অধিকার সম্পর্কেও তিনি সুস্পষ্ট শিক্ষা দিয়েছেন। বিদায় হজের ভাষণে মানবিক মর্যাদা, অধিকার, সাম্য, ন্যায় ও পারস্পরিক দায়বদ্ধতার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সর্বজনীন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক।

রাষ্ট্রপতি সবাইকে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি মহান আল্লাহর কাছে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের তাওফিক প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page