1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বরগুনায় ১৫ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা পঞ্চগড়ে অবৈধভাবে মজুত ৭০ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫ থেকে ২৯ অক্টোবর রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমানের মোটরসাইকেল শোডাউন সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, চকবাজারের সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আরও ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণে ভবনটির ভেতরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page