নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-৩ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ২৫ মার্চ থেকে (১৪৩২ বঙ্গাব্দ) বিদ্যালয়টি সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নামে সরকারি কার্যক্রম পরিচালনা করবে।
এতে বলা হয়, প্রচলিত বিধি-বিধান অনুসারে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা বদলিযোগ্য হবেন না।
জনস্বার্থে এ সরকারি আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে রায়পুরা উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়