1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন বৈধ, তবে গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ: ইসি

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার, প্রার্থী ও এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। তবে ভোট দেওয়ার গোপন কক্ষের ভেতরে মোবাইল ফোন নেওয়া কিংবা কোনো ধরনের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটার, প্রার্থী এবং তাদের এজেন্টরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন এবং কেন্দ্রের ভেতরে প্রয়োজন অনুযায়ী ছবি তুলতেও পারবেন। তবে কোনোভাবেই গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা সেখানে ছবি তোলার সুযোগ থাকবে না।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, মোবাইল ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ থাকবে, যা নির্বাচন কমিশন এখন চূড়ান্তভাবে নির্ধারণ করছে।

এদিকে এবারের নির্বাচনে ব্যাপক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকছেন বলেও জানান ইসি সচিব। তার তথ্যমতে, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ইতোমধ্যে এসেছেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আরও ৬০ জন।

তিনি জানান, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে পর্যবেক্ষক ও সাংবাদিকরা এসেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং পাকিস্তানের সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে অংশ নিচ্ছেন।

সংস্থাভিত্তিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন প্রতিনিধি থাকবেন বলে জানান ইসি সচিব।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!