1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শত বছরের ভোগান্তির অবসান, শায়েস্তাগঞ্জের আলাপুরে সরকারি সড়কে ইট সোলিং সম্পন্ন

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রায় একশ বছরের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলাপুর এলাকার ৫২০ দাগের সরকারি সড়কে ইট সোলিং (এইচবিবি) নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগে থাকা স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছের বিশেষ বরাদ্দে সরকারি ১ নম্বর খতিয়ানের আওতাধীন সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পের আওতায় আলাপুর গ্রামের ওয়াসিদ আলী মেম্বারের রাস্তা থেকে খোয়াই নদীর বাঁধ পর্যন্ত এবং একই সড়ক থেকে ওমর আলীর বাড়ি পর্যন্ত অংশে ইট সোলিং করা হয়েছে। এতে সড়কটি এখন যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি নথি অনুযায়ী সড়কটির প্রস্থ প্রায় ১৮ থেকে ২০ ফুট হলেও দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও সংস্কারের অভাবে এটি প্রায় অচল হয়ে পড়েছিল। ফলে এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।

এলাকাবাসীর দাবি, সড়কটির উন্নয়নের বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় তরুণ সাংবাদিক ইনজামামুল হক (নাঈম)। তার ধারাবাহিক যোগাযোগ ও তদবিরের পর বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়।

সড়কটি চালু হওয়ায় আলাপুর গ্রামের প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে। এছাড়া খোয়াই নদীর বাঁধসংলগ্ন নতুন সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগও তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ৫২০ দাগের সরকারি সড়কটি আলাপুর-লেঞ্জাপাড়া মসজিদসংলগ্ন ৫৩৯ দাগের সরকারি সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় দুই গ্রামের মানুষের যোগাযোগ আরও সহজ, নিরাপদ ও দ্রুত হয়েছে।

তবে এলাকাবাসীর দাবি, সড়কটির অবশিষ্ট অংশের উন্নয়নকাজও দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এতে পুরো সড়কটি ব্যবহারের উপযোগী হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা পুরোপুরি দূর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page